ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত এক মহিলা, আহত ৩
দি নিউজ লায়ন; ভরতপুর এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু সহ তিনজনের গুরুতর জখমের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়াল সন্ধ্যা নাগাদ মৃতের নাম শেফালী বেওয়া (৪০)। গুরুতর জখম হওয়ায় তিনজনকে প্রথমে কান্দি মহকুমা হাসপাতালে পরে সেখান থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন কান্দি-সালার রাজ্য সড়কের ভরতপুর থানার শিমুলগাছি গ্রামের কাছে দু’টি বাইকের মুখোমুখি সংঘর্ষে তিন বাইক আরোহী মারাত্মকভাবে জখম হয়েছেন। দ্রুতগতিতে বাইক চালানোর ফলেই দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। জখমদের মধ্যে আসাই মল্লিকের বাড়ি সালার থানার কোরগ্রামে ও গোপাল ঘোষ নামে অপর যুবকের বাড়ি শিমুলগাছি গ্রামে। বাকি এক যুবকের নাম জানা যায়নি। পুলিস দু’টি বাইক আটক করেছে।

Post a Comment